Type Here to Get Search Results !

You Tube-এ এবার থেকে কমেন্ট পড়ুন নিজের ভাষায়


ওয়েবডেস্ক:- ভাষাগত ব্যবধান আরো কমিয়ে আনতে ইউটিউব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফীচার আনলো। সম্প্রতি তারা তাদের মোবাইল ও ওয়েব উভয় প্লাটফর্মে পছন্দের ভাষায় কমেন্ট অনুবাদের ফিচার যুক্ত করেছে। এক্ষেত্রে ব্যবহারকারী  প্রায় ১০০টিরও বেশী বিকল্পের মধ্যে থেকে নিজের জন্য সঠিক ভাষা বেছে নিতে পারবেন। নিজের  ভাষায় কমেন্ট অনুবাদের ফলে ভিন্ন ভাষাভাষী মানুষের পক্ষেও একে অপরের ভাবনা ও মতামত জানা সম্ভব হবে। ইতিমধ্যেই নতুন আপডেট  ইউটিউব  ব্যবহারকারীদের কাছে পৌঁছে গিয়েছে।

পৃথক ভাষায় কমেন্ট অনুবাদের জন্য ইউটিউবের কমেন্ট সেকশন এ একটি স্বতন্ত্র বাটনের উপস্থিতি দেখা যাবে। প্রতিটি কমেন্টের শেষে, লাইক, ডিজলাইক ও রিপ্লাই বিকল্পের একটু উপরে ট্রান্সলেট বাটন চোখে পড়বে। বাটন ট্যাপ করলেই আমরা পছন্দের ভাষায় অনুবাদ করে কমেন্ট দেখতে পাবো। ব্যবহারকারীর পছন্দের ভাষা যদি বাংলা হয়, তবে আলোচ্য ফিচারের কারণে তিনি কমেন্ট ও লাইক, ডিজলাইক, রিপ্লাই বাটনের সারির মধ্যে ‘ট্রান্সলেট ’ বিকল্প দেখতে পাবেন।

ইউটিউবের নতুন ট্রান্সলেট বাটন কখনো স্বয়ংক্রিয়ভাবে কাজের মাধ্যমে কমেন্টের ভাষা বদলে দেবে না। পছন্দের ভাষায় কমেন্ট পড়তে চাইলে ব্যবহারকারীকে অবশ্যই বাটন ট্যাপ করতে হবে।আপাতত ভারতীয় ইউটিউব  ব্যবহারকারীদের জন্য কমেন্ট অনুবাদের ফিচারটিকে উন্মুক্ত করা হয়েছে। ফিচারটি দেখতে গেলে অ্যান্ড্রয়েড ও আইওএস  ডিভাইস ব্যবহারকারীদের নতুন আপডেট ডাউনলোড ও ইন্সটল করতে হবে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad