Type Here to Get Search Results !

পথচলা শুরু হলো লায়ন্স ক্লাব অফ উখরা


সংবাদদাতা, অন্ডাল :- পথচলা শুরু হলো লায়ন্স ক্লাব অফ উখরা (গ্রেটার)- সংস্থার । রবিবার চনচনি পেট্রোল পাম্প সংলগ্ন একটি হল- এ সংস্থার আত্মপ্রকাশ অনুষ্ঠান আয়োজিত হয় । উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক প্রেসিডেন্ট অরুণ দত্ত চৌধুরী, ডাক্তার এস,কে বাসু সহ অন্যরা । অতিথি হিসাবে ছিলেন অন্ডালের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত বিশ্বাস, উখরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজু মুখোপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী সুমিত বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে । 

সংস্থার উখরা শাখার সভাপতি নির্বাচিত হন সুবীর চট্টরাজ, সম্পাদক চঞ্চল হান্ডে কোষাধ্যক্ষ তাপস কুমার মন্ডল ও চেয়ারপারসন হন অপূর্ব চট্টরাজ । সভাপতি সুবীর চট্টরাজ জানান একগুচ্ছ সেবামূলক কর্মসূচি নিয়ে লায়ন্স ক্লাব গোটা বিশ্বে মানব সেবায় কাজ করে । 

আরো পড়ুন :- You Tube-এ এবার থেকে কমেন্ট পড়ুন নিজের ভাষায় 

আমরা সেই কর্মসূচি গুলোকে উখড়া এলাকায় বাস্তবায়িত করতে চাই ।  তিনি বলেন ইতিমধ্যে ক্লাবের উদ্যোগে উখড়ায় ধারাবাহিক ভাবে কোভিড ভ্যাক্সিনেশন ক্যাম্পের আয়োজন করা হচ্ছে । ইতিমধ্যে সফলভাবে ছ'টি ক্যাম্প করা হয়েছে । যেখানে প্রায় তিন হাজারের বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছেন ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad