Type Here to Get Search Results !

কচ্ছপের প্রাণ বাঁচিয়ে বনদপ্তরের হাতে তুলে দিলো দুই ছাত্র


নিজস্ব প্রতিনিধি:- দুই ছাত্র কচ্ছপের প্রাণ বাঁচিয়ে বনদপ্তরের হাতে তুলে দিলো ।ঘটনা পূর্ব বর্ধমানের ভাতারে।রবিবার ভাতার থানার রাজিপুর গ্রামের বাসিন্দা সেখ হাসান ও সেখ সালাউদ্দিন সকালে পোলট্রি  ফার্মের পাশে একটি  বড় আকৃতির কচ্ছপকে ঘোরাফেরা করতে দেখে। এরপর তারা দু'জনে ওই  কচ্ছপটিকে  উদ্ধার করে ভাতার থানায় নিয়ে যায়। সেখান থেকে বনদপ্তরের  সঙ্গে যোগাযোগ করে। পরে তারা কচ্ছপটিকে  বনদপ্তরের কর্মীদের হাতে তুলে দেওয়ার পরে বাড়ি ফেরে । রাজীপুর গ্রামের এই দুই পশুপাখি প্রেমী ছাত্রের মানসিকতার প্রশংসা করেছেন এলাকার মানুষজন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad