Type Here to Get Search Results !

টাকা চেয়ে না পেয়ে বাবা, মা, ও বোনকে মারধর করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে


নিজস্ব প্রতিনিধি:-টাকার দাবিতে বাবা মা আর বোনকে মারধর ও কুড়ুল নিয়ে খুন করার চেষ্টার অভিযোগ। নিজের সন্তানের নামে এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন বাবা, মা ও বোন। তাদের অভিযোগ ,থানায় সব জানান হলেও কোনো বিহিত হয়নি।

ঘটনাস্থল বর্ধমান শহরের অদুরে আলিশা গ্রাম। জায়গাটা বর্ধমান ২ নং ব্লকের অধীনে।তার মা বীনাপাণি বিশ্বাসের অভিযোগ ছেলে 'কল্যাণ বিশ্বাস প্রায়শই এসে টাকার দাবি করে। কয়েকদিন আগে কুড়ুল নিয়ে তাকে ও মেয়েকে মারতে উদ্যত হয়। তিনি সরে গেলেও মেয়ের আঘাত লাগে।এমন কি প্রায় ই তাদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।' 

বাবা কেশবলাল বিশ্বাসের অভিযোগ, 'ছেলের একাধিক বিয়ে।সে কোনো কাজ করেনা। লম্পট ও মদ্যপ। তাই কাজ পায়না। বিয়ে করে শ্বশুরবাড়ি থাকে।বাবা মাকে দেখে না।আবার টাকার দাবি করে।'

আরো পড়ুন:- জামালপুরের জৌগ্রাম এলাকা থেকে উদ্ধার এক মহিলার রক্তাক্ত মৃত দেহ 

অবিবাহিত বোন স্বপ্নার দাবি, 'সে দাদার গাত্রদাহ। তাই বারবার এসে অত্যাচার করে।' এই ঘটনা থানায় জানান হয়েছে।এই পরিস্থিতির বিহিত চান তারা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad