Type Here to Get Search Results !

জামালপুরের জৌগ্রাম এলাকা থেকে উদ্ধার এক মহিলার রক্তাক্ত মৃত দেহ

নিজস্ব প্রতিনিধি:- সেচ ক্যানেলের পাড়ের নির্জন বাঁশবাগান থেকে উদ্ধার হল মাথা ও মুখের অংশ থেঁতলানো থাকা এক মহিলার রক্তাক্ত মৃত দেহ।এই ঘটনাকে কেন্দ্রকরে রবিবার সকাল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রামের জলেশ্বর শিব মন্দির সংলগ্ন এলাকায় । খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে  যায়। পুলিশ মধ্য বয়স্কা মহিলার মৃতদেহটি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল  কলেজ হাসপাতালে পাঠায়।মহিলাকে খুন করা হয়েছে বলেই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান । মহিলার পরিচয় জানার চেষ্টা চালানোর পাশাপাশি মহিলাকে কারা খুন করে থাকতে পারে তার তদন্তও পুলিশ শুরু করেছে । 

জৌগ্রাম জলেশ্বরতলা এলাকার  বাসিন্দারা জানিয়েছেন , মহিলা তাঁদের এলাকার বাসিন্দা নন । বহিরাগত দুস্কৃতিরা রাতের অন্ধকারে মহিলাকে অন্য কোথাও নৃশংস ভাবে খুন করে দেহ তাঁদের এলাকার সেচ ক্যানেলের পাড়ের বাঁশ বাগানে ফেলে দিয়েছে বলেই মনে করছেন স্থানীয়রা। 

আরো পড়ুন :- টাকা চেয়ে না পেয়ে বাবা, মা, ও বোনকে মারধর করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে

তাঁরা জানান,শাড়ি পরিহিত এবং পায়ে আলতা ও হাতে শাঁখা পলা থাকায় এটুকু বোঝা গিয়েছে মহিলা কোন হিন্দু পরিবারের বধূ । পুলিশি তদন্তেই মহিলা খুনের পর্দা ফাঁস হবে আশা প্রকাশ করেছেন জৌগ্রামের বাসিন্দারা ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad