নীলেশ দাস আসানসোল:- বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় খুশি তৃণমূল পরিবার। অন্যদিকে এই যোগদানে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় ক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মী সমর্থক থেকে বাবুল অনুগামীরা।কোথাও বাবুলের তৃণমূলে যোগ দেওয়ায় বাজি পুড়লো কোথাও আবার বাবুলের বিরুদ্ধে বিক্ষোভের পাশাপাশি তার ছবি পড়ানো হয়। সেইরকমই বিক্ষোভ করতে দেখা গেলো নিয়ামতপুর বিজেপি সেন্ট্রাল কার্যালয়ে।
এদিন বাবুলের তৃণমূলে যোগ দেওয়ায়।বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। পড়ানো হয় বাবুল সুপ্রিয়র ছবি। পাশাপাশি বাবুলের ছবিতে আগুন ধরিয়ে মাটিতে ফেলে লাথি মারা হয়।
আরো পড়ুন:- টাকা চেয়ে না পেয়ে বাবা, মা, ও বোনকে মারধর করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে
শুধু তাই নয় বাবুলের বিদায়ে একে অপরকে মিষ্টিমুখ করিয়ে এবং বাজি ফাটিয়ে উল্লাস করতে দেখা যায়,বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা যায় এদিন।
