Type Here to Get Search Results !

বোলপুর উচ্চ বিদ্যালয়-এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো


শুভময় পাত্র,বীরভূম:- প্রতিবারই দুর্গা পুজোর আগে বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে থাকে বোলপুর উচ্চ বিদ্যালয়। কিন্তু অন্যান্যবারের তুলনায় এবারের কর্মসূচী অন্যমাত্রা পেল । করোনা পরিস্থিতিতে বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা যেখানে কিভাবে কোভিড প্রটোকল মেনে পুজো পরিচালনা করবেন তা নিয়েই ব্যস্ত , পাশাপাশি করোনার তৃতীয় ঢেউ আসার আগে কত তাড়াতাড়ি ভ্যাকসিন নেওয়া যায় সেই নিয়ে সসব্যস্ত সাধারণ মানুষ, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সমাজের প্রতি দায়বধ্য হয়ে সামাজিক কাজে নিজেদেরকে নিয়োজিত করলো বোলপুর উচ্চ বিদ্যালয়।

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়  স্বাস্থ্য দপ্তরের রাজ্য রক্ত সঞ্চালন পরিষদের সহযোগিতায় জেলায় যে বাতানুকূল বাস স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্দেশ্যে জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে, সেই বাসে ভলেন্টিয়ার ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্যে দিয়ে আজ বোলপুর উচ্চ বিদ্যালয় সামাজিক এই রক্তদান কর্মসূচি করে দেখিয়ে দিলো শুধুমাত্র ক্লাব, রাজনৈতিক দল বা স্বেচ্ছাসেবী সংস্থাই নয় বিদ্যালয়ও পারে তাদের বিভিন্ন সহকর্মী শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তন ছাত্ররা সম্মিলিতভাবে রক্তদানের মধ্যে দিয়ে সমাজের কল্যাণার্থে মানুষের পাশে দাঁড়াতে ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad