শুভময় পাত্র,বীরভূম:- বিশ্বভারতীর তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি নির্বাচন করলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল।শনিবার বোলপুরে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিশ্বভারতী তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের সভাপতি নির্বাচন করলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। বহুদিন পর এবার সরাসরি বিশ্বভারতীতে ছাত্র উন্নয়নের স্বার্থে একরকম বিশেষ প্রস্তুতি নিতে তৎপর অনুব্রত মণ্ডল। আর সেই কারণেই সভাপতির দায়িত্বভার তুলে দেওয়া হল মীনাক্ষী ভট্টাচার্যকে।
সাথে সাথেই সরাসরি বিশ্বভারতীর উপাচার্য কে একরকম হুমকিও দিলেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।অনুব্রত মণ্ডল উপাচার্যের দিকে আঙ্গুল তুলে একরকম কটাক্ষ করেন, তিনি বলেন 'বিশ্বভারতী কে জঞ্জাল করে রেখেছে বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাই ছাত্র দিয়ে আঘাত না করলে হবে না।'
আরো পড়ুন:- জুয়ার ঠেক বসার প্রতিবাদ করায় প্রাণ নাশের হুমকি দেওয়া হলো এলাকার এক যুবককে
'জঞ্জাল হচ্ছে ভিসি আর জঞ্জাল পরিষ্কার করতে লাগবে ছাত্র। বাঘ যেমন শিকার করার অপেক্ষায় বসে থাকে ঠিক সেইভাবে কলেজটা খোলার অপেক্ষায় বসে আছি' কলেজ খুললে ছাত্ররা ছাত্রদের কাজ করবে, ছাত্র দের অনেক কাজ রাতের পর রাত জেগে থাকতে হবে উপাচার্য কে। সারাদিন কাজ নিয়ে পড়ে থাকতে হবে, তার সাথে তিনি বলেন আমি 'বাহুবলী' নয়, উপাচার্য এখন 'পাগল' কখন 'ছাগল' নিজেও জানেনা।' আরো বলেন বিশ্বভারতীর কথা কি নরেন্দ্র মোদির কানে যাচ্ছেনা? বিশ্বভারতীতে রবীন্দ্রনাথের ঐতিহ্যকে নষ্ট করছে এই উপাচার্য, এমনটাই দাবি করেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল।
