Type Here to Get Search Results !

জুয়ার ঠেক বসার প্রতিবাদ করায় প্রাণ নাশের হুমকি দেওয়া হলো এলাকার এক যুবককে


তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এলাকায় জুয়ার ঠেক বসার প্রতিবাদ করায় প্রাণ নাশের হুমকি দেওয়া হলো এলাকার এক যুবককে বলে অভিযোগ।কাঁকসার দু নম্বর কলোনি এলাকায় দু নম্বর কলোনি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি বাড়ির মধ্যে চলছে জুয়ার ঠেক। নিত্যদিন সকাল হলেই সেখানে জুয়ার ঠেক বসাচ্ছে এলাকার সমাজ বিরোধীরা। এলাকার বাসিন্দারা বারবার এই বিষয়ে বারণ করলেও কেউ এই বিষয়ে কর্ণপাত করছেন না বলে অভিযোগ।

শনিবার সমর মল্লিক নামের এক যুবক এলাকায় জুয়ার ঠেক বসানোর প্রতিবাদ করায় এলাকার সমাজবিরোধীরা  প্রতিবাদী ওই যুবককে ধারালো অস্ত্র নিয়ে তেড়ে আসে বলে অভিযোগ। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ওই যুবক কাঁকসা থানার পুলিশের দারস্থ হন। সমর মল্লিক নামের ওই যুবক জানিয়েছেন তিনি এলাকার বাসিন্দাদের কাছে খবর পেয়ে ওই বাড়ির ভিতরে গিয়ে জুয়ার ঠেক উঠানোর কথা বলতেই ধারালো অস্ত্র নিয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন।

আরো পড়ুন :- 'বাঘ যেমন শিকার করার অপেক্ষায় বসে থাকে ঠিক সেইভাবে কলেজটা খোলার অপেক্ষায় বসে আছি'- অনুব্রত মণ্ডল 



আরো পড়ুন :- কাঁকসার বিষ্ণুপুরে চেক ড্যাম পরিদর্শনের পাশাপাশি স্থানীয় কৃষকদের সাথে কথা বললেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক

ওই বাড়িটির পাশের রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়। তার অভিযোগ স্কুলের বাচ্ছা দের মনে এই বিষয়ে কু প্রভাব পড়তে পারে। গোটা বিষয় সম্পর্কে তিনি কাঁকসা থানায় জানান। পুলিশ যথাযত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে তাকে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad