তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- জলের চাপে বেশ কয়েক সপ্তাহ আগে কাঁকসার বিষ্ণুপুরের চেকড্যামের লকগেট ভেঙে যায় এবং সমস্ত জল বেরিয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েন স্থানীয় চাষিরা । চেকড্যাম সংস্কার সহ এক গুচ্ছ কর্মসূচি নিয়ে শনিবার কাঁকসার বিষ্ণুপুরে আসেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক প্রদীপ মজুমদার।
এদিন তিনি কাঁকসার বিষ্ণুপুরে চেক ড্যাম পরিদর্শনের পাশাপাশি স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন। বিষ্ণুপুরের চেকড্যামের লকগেট ভেঙে যাওয়া নিয়ে দুর্গাপুর পুর্বের বিধায়ক তথা মুখ্যমন্ত্রীর মুখ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার বলেন অত্যধিক জলের চাপে লকগেট ভেঙে যায় । বিধায়ক অবশ্য বলেছেন সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাব ছিল ।
কৃষকদেরও এই বিষয়ে নজর রাখতে হবে যাতে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয় । কোন সমস্যা হলেই জানাতে হবে সংশ্লিষ্ট দপ্তরে। তিনি বলেন হয়তো অনেকদিন একটু একটু করে জল বার হচ্ছিল তা নজর করা হয় নি ফলে যখন জলের চাপ বাড়ে তখন লকগেট ভেঙে বিপর্যয় ঘটে যায় । কাঁকসায় সেচের উন্নয়নের জন্য নলকূপ , ক্ষুদ্র সেচ ব্যবস্থার সাথে চেকড্যামের মাধ্যমে জল সেচের ব্যবস্থা গড়ে তোলা হবে । দুর্গাপুর পুর্বের বিধায়ক জঙ্গলমহলে এসে কৃষকদের বেশ কিছু আশার কথা শোনান শনিবার।
চার বছর আগে এলাকার কৃষকেরা এই চেকড্যাম পেয়েছিলেন । ২০১৬র নির্বাচনে প্রচারে এসে কৃষকদের কাছে প্রদীপ বাবু জানতে পারেন কৃষকদের সমস্যার কথা । ১৬ র নির্বাচনে প্রদীপ বাবু হেরে গেলেও তিনি উদ্যোগ নিয়ে এই চেকড্যাম গড়ার ব্যবস্থা করেন। এলাকার চাষিদের কাছে প্রদীপ বাবু খুবই জনপ্রিয়। শনিবার বিধায়ককে সম্বর্ধনা দেন এলাকার কৃষকেরা ।
আরো পড়ুন:- জুয়ার ঠেক বসার প্রতিবাদ করায় প্রাণ নাশের হুমকি দেওয়া হলো এলাকার এক যুবককে
চেকড্যাম ভেঙে যাওয়ার পরেই চাষিরা ফোন করেন বিধায়ককে । বিধায়ক সেচ দপ্তরের আধিকারিককে ফোন করে ব্যবস্থা নিতে বলেন । এরপরেই সংস্কারের কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়। লকগেট সহ চেকড্যামের সংস্কারের কাজ প্রায় পঞ্চাশ শতাংশ শেষ । বাকি অংশ দ্রুত শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন সেচ দপ্তরের আধিকারিকেরা।
এদিন চেক ড্যাম পরিদর্শনের পাশাপাশি কাঁকসার শিব পুর থেকে বীরভূম যাওয়ার যে স্থায়ী ব্রিজ নির্মাণের কাজ চলছে তা পরিদর্শন করেন তিনি।এছাড়াও এদিন আদিবাসী মানুষদের সমস্যা সমাধানে তাদের নিয়ে বৈঠকও করেন তিনি এলাকায়।
