Type Here to Get Search Results !

নাম না করে অনুব্রত মণ্ডল কে 'বাহুবলী' আখ্যা দিলেন বিশ্বভারতীর উপাচার্য ,পাল্টা কি বললেন অনুব্রত শুনুন

শুভময় পাত্র,বীরভূম:- নাম না করে ইঙ্গিতে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল কে বাহুবলী আখ্যা দিলেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী।আবারো বিতর্কে বিশ্বভারতীর উপাচার্য। বিশ্বভারতীর বিভিন্ন ভবনে চুরি প্রসঙ্গ নিয়ে বিস্ফোরক উপাচার্য। নাম না করে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে বাহুবলী বলে আখ্যা উপাচার্যর। বাহুবলীর জন্য নাকি থানায় অভিযোগ জানাতে পারছে না বিশ্বভারতী। বাহুবলীর দাপটে নিষ্ক্রিয় বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা। 

কারন, বিশ্বভারতীর নিজস্ব নিরাপত্তা কর্মীরা থানায় অভিযোগ করতে নিষেধ করে বিশ্বভারতীকে। কারন, অনুব্রতর কাছে তাদের নাম চলে গেলে টিকতে দেবে না এলাকায় এমনটাই দাবি বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। বিশ্বভারতীর ভবন গুলিতে চুরি আটকানোর  দায়িত্ব নিতে হবে ভবন গুলোকেই।   

আরো পড়ুন:-  'বাবুল সুপ্রিয় ভালো ছেলে, বাবুল তৃণমূলে যোগদান করায় খুশি তিনি,' জানালেন অনুব্রত মণ্ডল

গত বৃহস্পতিবার বিশ্বভারতীর সমস্ত ভবনের অধ্যক্ষ, বিভাগীয় প্রধান ও আধিকারিকদের নিয়ে  ভার্চুয়াল মিটিং করেন উপাচার্য, সেই ভার্চুয়াল মিটিং এ এধরনের বিস্ফোরক কথা বলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তার এই মন্তব্য ঘিরে প্রত্যুত্তরে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল তার ভাষায় আগের মতই উত্তর দেন 'বিশ্বভারতীর উপাচার্য পাগল' বলে আখ্যা দেন। 

আজ যত রকম অসুবিধা তার জন্য তিনি দায়ী করেছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী কেই। আজ বিশ্বভারতীর সার্বিক মান ও তার বিশ্বব্যাপী যে খ্যাতি তা পুরোটাই নষ্ট করতে বসেছে বর্তমান উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এমনটাই মন্তব্য করেছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad