শুভময় পাত্র,বীরভূম:- একেবারে পাল্টা সুর অনুব্রতর মুখে। আসানসোলের সংসদ বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগদান কে ঘিরে বিভিন্ন জায়গায় যে বিতর্ক উঠেছে সেগুলিকে উপেক্ষা করে একেবারে উল্টো সুরে বাবুল সুপ্রিয় ভালো ছেলে, আজ দিদির কাছে আসাই ভালো হয়েছে, খুশি হয়েছেন অনুব্রত মণ্ডল এমনটাই জানালেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল।বিরোধী দলে থাকা কালীন বাংলা নিউজ চ্যানেলে অনেক তর্ক বিতর্ক হয়েছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে।
সেই আসানসোলের সংসদ বাবুল সুপ্রিয় আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আর সেই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ভবানীপুরে উপ নির্বাচনের আগে এরকম একজন হেভিওয়েট সাংসদের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দান করাকে ঘিরে কার্যত তৃণমূল নেত্রী যে মাস্টার স্ট্রোক দিয়েছে তাতে রীতিমতো উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব।
বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল পূর্বের সমস্ত রকম তর্ক বিতর্ক কে একেবারে উহ্য রেখে বাবুল সুপ্রিয়র এই যোগদান কে স্বাগত জানিয়েছেন। তার প্রতিক্রিয়া 'বাবুল ভালো ছেলে তৃণমূল কংগ্রেসে সে যোগদান করেছে এতে তৃণমূলের ভালো হবে।'
