প্রতিনিধি দুর্গাপুর:- শনিবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে দুর্গাপুর মহাকুমার তৃণমূল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হয়। এদিন কর্মী সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, জেলা সভাপতি বিধান উপাধ্যায়, দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী,দুর্গাপুরের মহানাগরিক দিলীপ দিলীপ অগোস্থি, জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক, সহ জেলা তৃণমূলের নেতা-নেত্রীরা।
এদিন ' দুর্গাপুরে সভায় যোগ দিয়ে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক বললেন, কোনো কারখানায় আই এন টিটি ইউসি-এর একের বেশি অন্য কোনো শ্রমিক সংগঠন থাকবে না। সকল শ্রমিকদের এক জায়গায় আসতে হবে। এক ছাতার তলায় সকল শ্রমিকদের আসতে হবে। যখন খুশি কারখানা বন্ধের ডাক এবং কারখানার গেটের সামনে গেট বন্ধ করে বিক্ষোভ দেখানো এই সমস্ত কাজ কোনোভাবেই আর করা যাবে না।'
আরো পড়ুন:- জাতীয় সড়কে গবাদি পশুর অবাধ বিচরণ রুখতে কাঁকসা পুলিশের বিশেষ অভিযান
তিনি আরো বলেন শ্রমিকদের মধ্যে যদি কোন রকম সমস্যা হয় তবে তারা জেলা নেতৃত্ব কে সেই বিষয়ে জানাবে এবং জেলা নেতৃত্ব তাদের সমস্যার কথা রাজ্য নেতৃত্ব কে জানাবে তবে কোনভাবেই নিজের ইচ্ছামত শ্রমিক বিরোধী কোনো এগ্রিমেন্ট করতে পারবেন না। শ্রমিক সংগঠন গুলিকে এই ভাবেই কড়া ভাবে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি।
