তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার বামুনারা এলাকায় কুকুরের বেল্ট দিয়ে স্ত্রীকে খুনের ঘটনায় ধৃত সহকারী ব্যাঙ্ক ম্যানেজার কে শনিবার ফের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করলো কাঁকসা থানার পুলিশ।
প্রসঙ্গত,গত রবিবার দ্রুত ব্যাংক ম্যানেজার বিপ্লব পারীদা কুকুরের বেল্ট দিয়ে স্ত্রীর শ্বাসরোধ করে খুন করার পর কাঁকসা থানা নিজেই আত্মসমর্পণ করেন।সোমবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল। পাঁচ দিনের পুলিশি হেফাজতের পর শনিবার থেকে ফের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
আরো পড়ুন:- লোকাল ট্রেনের প্রতি কামরায় থাকবে টিভি
ধৃত ব্যাঙ্ক ম্যানেজারকে নিয়ে বৃহস্পতিবার কাঁকসা থানার পুলিশ বামুনারা এলাকায় যে ফ্ল্যাটে স্ত্রীকে খুন করা হয়েছিল। সেই ফ্লাটে তাকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করানো হয়। ধৃতের বিরুদ্ধে মৃত স্ত্রী ঈপ্সিতা প্রিয়দর্শনীর বাবা অভিযোগ তোলেন টাকার জন্যই তার মেয়েকে খুন করেছে তার জামাই। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে ধৃত ব্যাঙ্ক ম্যানেজার জানিয়েছেন তদন্ত হলে সত্যিটা সামনে আসবে।
