তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- জাতীয় সড়কে অবাধে বিচরণ করছে গবাদি পশু। পানাগর বাইপাসে দু'নম্বর জাতীয় সড়কে গবাদিপশু ঘুরে বেড়ানোর ফলে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনা রোধ করতে কাঁকসার ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা শনিবার সকালে অভিযান চালিয়ে একটি গবাদিপশু আটক করে। ওই গবাদিপশুটি কে বুদবুদের ভীরসিং এলাকার খাটাল মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে।
জানা গেছে জাতীয় সড়কে দুর্ঘটনা রোধ করতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর নির্দেশে আজ থেকে অভিযান শুরু করেছে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে এই বিষয়ে সতর্ক করা হয়েছে।
আরো পড়ুন:- ভারি বর্ষণে দিল্লিতে জারি অরেঞ্জ অ্যালার্ট
জাতীয় সড়কে কোনরকম গবাদিপশু ঘোরাফেরা করলে সেগুলিকে আটক করা হবে এবং তার মালিকের সন্ধান পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
