ওয়েব ডেস্ক:- দিল্লিতে ভারি বর্ষণের কারণে জলমগ্ন ইন্দিরা গান্ধী বিমানবন্দরের কিছু অংশ।ইতিমধ্যে ভারি বর্ষণের কারণে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করা হয়েছে। এদিন রেকর্ড বৃষ্টিপাত হয়, যা ৪৬ বছরের মধ্যে সর্বোচ্চ।আবহাওয়া বিভাগ জানিয়েছে , দিল্লি ও তার আশপাশের এলাকায় বজ্রসহ ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।ইন্ডিগো ও স্পাইসজেটের মতো এয়ারলাইনস তাদের যাত্রীদের ফ্লাইটের অবস্থা জেনে বিমানবন্দরে আসতে অনুরোধ জানিয়েছে।গতকালের মতো আজ শনিবারও দিল্লিতে ব্যাপক বৃষ্টি হয়েছে । দিল্লির বিমানবন্দর কর্তৃপক্ষ এক টুইট বার্তায় লিখেছে, হঠাৎ বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বিমানবন্দরের কিছু এলাকা। তবে এ সমস্যার সমাধান হয়েছে বলে দাবি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ ।
দিল্লির আবহাওয়া দপ্তর জানিয়েছে , আজ শনিবারও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এদিকে শুধু দিল্লি বিমানবন্দর নয়, এর পার্শ্ববর্তী আরও কিছু এলাকা বৃষ্টিতে জলমগ্ন হয়ে গেছে।এর আগে এমন বৃষ্টি দেখা গিয়েছিল ১৯৭৫ সালে। ওই বছর এক হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। তবে বলা হচ্ছে, এ বছর আরও বেশি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর , চলতি বছর ১ হাজার ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দিল্লির গড় বৃষ্টিপাত প্রায় ৬৫০ মিলিমিটার।এদিকে বৃষ্টির জেরে রাজধানী দিল্লির রাজপথে জল জমে তীব্র যানযটের সৃষ্টি হয়েছে।
