নিজস্ব প্রতিনিধি:- অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি এলাকার খেতিয়ায়।শনিবার সকালে বাস স্টপেজের প্রতিক্ষালয়ে মহিলার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দেহটি দেখে স্থানীয়রা দেওয়ানদিঘি থানায় খবর দেয়। পুলিস গিয়ে মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
আরো পড়ুন:- আমেরিকানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রেসিডেন্ট জো বাইডেনের
মৃত মহিলার নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় বাসিন্দা সুমন মল্লিক বলেন, মৃত ওই মহিলা এলাকার বাসিন্দা নন। ঘটনার তদন্ত শুরু করেছে দেওয়ানদীঘি থানার পুলিশ ।
