Type Here to Get Search Results !

আমেরিকানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রেসিডেন্ট জো বাইডেনের


ওয়েব ডেস্ক:- ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সকালে জঙ্গি সংগঠন ‘আল-কায়েদা’র সদস্যরা আমেরিকার চারটি বাণিজ্যিক বিমান ছিনতাই করে হামলা চালায়। এর মধ্যে দুটি বিমান দিয়ে আঘাত করা হয় নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। ঐ হামলায় ভবন টি পুরোপুরি ধসে পড়ে।একটি বিমান আঘাত করে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পাশে। অন্যটি বিধ্বস্ত হয় পেনসিলভেনিয়ার শ্যাংকসভিলের এক মাঠে। এই বিমান হামলায় প্রায় ৩ হাজার মানুষ প্রাণ হারায়।মাত্র ৯০ মিনিটের ব্যবধানে ঘটা এই সন্ত্রাসী হামলা পুরো বিশ্বকেই বদলে দিয়েছে। এই সন্ত্রাসী হামলার জবাব দিতে আমেরিকা  নিজেকে ইতিহাসের দীর্ঘতম যুদ্ধে জড়িয়েছে। 

আর এই  ৯/১১  হামলার ২০বছর পূর্তিতে আমেরিকানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।  দুই দশক আগের এইদিনে নিহতদের স্মরণ করতে এক ভিডিওবার্তায় একথা বলেছেন বাইডেন।

হামলার পর তৎপর উদ্ধারকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, আমরা তাদের সবাইকে সম্মান জানাই যারা জীবনের ঝুঁকি নিয়েছিল এবং জীবন দিয়েছে। সেই ঘটনার পর যতসময়ই কেটে যাক না কেন, স্মরণ করলে মনে হয় এসব যেন মাত্র কয়েক সেকেন্ড আগের খবর।হামলার পর আমেরিকান মুসলিমদের বিরুদ্ধে জমে ওঠা ভয়, রাগ ও ঘটে যাওয়া সহিংসতার কথাও স্মরণ করেছেন বাইডেন। তিনি বলেন, তবুও একতাই আমেরিকাকে টিকিয়ে রেখেছে। আমরা শিখেছি, একতা এমন এক জিনিস যা কখনোই ভাঙা উচিত হবে না।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad