নীলেশ দাস, আসানসোল:- সুট আউটের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কুলটি থানার বরাকর এলাকায়। জনা গেছে শুক্রবার সন্ধ্যায় বরাকর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে।গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক যুবকের। মৃত যুবক এর নাম শাহবাজ আলম (২৭)। মোবাইল রিপিয়ারিংয়ের কাজ করতো সে।
স্থানীয় সূত্রে জানা যায় তাকে প্রথমে বরাকরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ,অবস্থা আশঙ্কা জনক থাকায় সঙ্গে সঙ্গে তাকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আশঙ্কা জনক অবস্থায় শাবাবাজ আলমকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। খবর পেয়ে যুবকের বাবা সাব্বির আলম, যুবকের স্ত্রী ও পরিবারের সদস্যরা জেলা হাসপাতালে ছুটে আসেন।
আরো পড়ুন:- লোকাল ট্রেনের প্রতি কামরায় থাকবে টিভি
অন্যদিকে মৃত শাহবাজ আলম এর বাবা সাব্বির আলম জানান,তিনি খবর পান পথ দুর্ঘটনা হয়েছে তার ছেলের । হাসপাতালে গিয়ে দেখেন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তিনি আরো জানান হাসপাতালে এসে দেখি কোনো দুর্ঘটনা নয়,তাকে গুলি করা হয়েছে বলে জানতে পারেন সাব্বির আলম এর বাবা । তবে তিনি জানান ছেলে মোবাইল রিপিয়ারিং এর কাজ করতো।কিন্তু ইদানিং সেই কাজে তার মন ছিলো না। কাজ ছেড়ে সে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলো। আমি তাকে মানা করেছিলাম। যদিও তিনি জানান পুরনো শত্রুতার জেরেই এই গুলি মনে করছেন মৃত শাহবাজ আলমের বাবা সাব্বির আলম। খবর পেয়ে বরাকর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ও জেলা হাসপাতালে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
