নিজস্ব প্রতিনিধি:- 'দুয়ারে রেশন প্রকল্পে রেশন ডিলারদের কিছু বক্তব্য আছে।তারা তাদের কথা জানিয়েছেন। আমরা তা লিপিবদ্ধ করেছি।' শনিবার বর্ধমানে দুয়ারে রেশন প্রকল্প নিয়ে বৈঠকের পর রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ একথা বলেন। এদিন পূর্ব বর্ধমান জেলার দুয়ারে রেশন নিয়ে বৈঠক হয় জেলাশাসকের দপ্তরে। এখানে খাদ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রী স্বপন দেবনাথ , সভাধিপতি শম্পা ধাড়া ,জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:- দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হল
এদিন খাদ্যমন্ত্রী আরো বলেন , কেন্দ্র একমাত্র খাদ্য সুরক্ষা কার্ড থাকা মানুষদের নভেম্বর অবধি রেশন দেবে। কিন্তু এ রাজ্যে সকলকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে।গোটা ভারতে আর কোথাও এ জিনিস হয়না। তিনি আরো বলেন, যেসব রাইসমিলের বর্জ্যে ধানের জমির ক্ষতি হচ্ছে কেবল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই জল শোধনের ব্যবস্থা থাকার কথা বলেই তারা লাইসেন্স পেয়েছেন বলে জানান।
