Type Here to Get Search Results !

দিনে দুপুরে বন্দুক উঁচিয়ে আসানসোলে মুথুট ফিনকর্প এর অফিসে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটলো


নীলেশ দাস আসানসোল:- মুথুট ফিনকর্প এর অফিসে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটলো আসানসোলের দক্ষিণ থানা এলাকায়।দিনে দুপুরে বন্দুক উঁচিয়ে আসানসোলে মুথুট ফিনকর্প এর অফিসে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটলো। ঘটনা সুত্রে জানা যায় একজন গ্রাহক সেজে মুথুট ফিনকর্প এর অফিসে যায় এবং তারপর যত্রতত্র অফিসের ভেতরে ঘোরাঘুরি করতে থাকে সেই অবস্থায় নিরাপত্তারক্ষী গেটে তালা লাগাতে গেলে বন্দুক নিয়ে তার মাথার উপরে আঘাত করে দুষ্কৃতী। সাথে সাথে ধাক্কা দিয়ে মাটির মধ্যে ফেলে দেয় নিরাপত্তারক্ষীকে। 

এরপর নিচে অপেক্ষারত ৩ জন যুবক অফিসের মধ্যে প্রবেশ করে কর্মীদের নিচে বসিয়ে শুরু করে দেয় লুটপাট। ঘটনার খবর চাউড় হওয়ার আগেই প্রায় ১০ লক্ষ টাকা এবং ১২ কেজি সোনা নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা। এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় আসানসোলে দক্ষিণ থানার পুলিশ সহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর বেশ কয়েকজন আধিকারিক ক্যামেরার সামনে মুখ না খুললেও পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নামে। 


আরো পড়ুন:- পূর্ব বর্ধমান জেলার দুয়ারে রেশন প্রকল্প নিয়ে বৈঠক অনুষ্ঠিত হল জেলাশাসকের দপ্তরে

এই ঘটনা সম্পর্কে ব্যাঙ্ক কর্মী পুরো ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, তারা হতচকিত হয়ে পরে অন্যদিকে নিরাপত্তারক্ষী অনিল কুমার পান্ডের বক্তব্য যে তালা বন্ধ করতে গেলেই তাকে তারা বন্দুকের বাট দিয়ে আঘাত করে। এরপর আরও তিন যুবক ঢুকে তাকে আবার আঘাত করে মাটির মধ্যে ফেলে দেয়। ভর দুপুরে আসানসোলের বাজারের দিকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। এখন দেখার পুলিশ এই ডাকাত দল কে কত দিনে গ্রেফতার করতে পারে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad