Type Here to Get Search Results !

কাঁকসার বামুনারায় অনুষ্ঠিত হলো এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা

তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- শনিবার কাঁকসার বামুনারা এলাকার ফুটবল ময়দানে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।বামুনারা ইয়ং স্টার ক্লাবের পক্ষ থেকে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন ফুটবল প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় অক্টোপাস গার্মেন্টস বনাম সেন্টোস ক্লাবের মধ্যে।

এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় জয়ী হয় অক্টোপাস গার্মেন্টস ক্লাব।উইনার্স দলের হাতে ২৫০০০ টাকা ও ট্রফি তুলে দেওয়া হয় এবং রানার্স দলের হাতে কুড়ি হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়।এদিন ফুটবল প্রতিযোগিতা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad