Type Here to Get Search Results !

সরকারী চাল গোপনে রাইস মিলে খালি করার সময় হাতে নাতে পাকড়াও করলেন অন্য গাড়ির মালিক ও চালকরা


নিজস্ব প্রতিনিধি:- গণবন্টনের জন্য বরাদ্দ সরকারী চাল গোপনে রাইস মিলে খালি করার সময় হাতে নাতে পাকড়াও করলেন অন্য গাড়ির মালিক ও চালকরা। পূর্ববর্ধমানের গলসির সারুল মোড়ে সেন্ট্রাল ওয়ার হাউস অর্থাৎ কেন্দ্রীয় সরকারী গোডাউন থেকে সরকারী গণ বন্টনের চাল বেআইনি ভাবে পাশের মিলে খালি হচ্ছে বলে অভিযোগ। জনসাধারণের জন্য বরাদ্দ যে চাল রেশন ডিলার মারফৎ মানু‌ষের ঘরে যাবার কথা সেই চাল গোপনে খালি হচ্ছে পাশের স্থানীয় একটি মিলে।

শনিবার দুপুরে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শনিবার বেলা ১ টার সময় মিলের ভিতরে সরকারী চালের গাড়ি ঢুকতে দেখে এলাকার জনা পঞ্চাশ গাড়ি মালিক ও চালকরা চাল বোঝাই ছ'টি গাড়িকে আটক করে খবর দেয় গলসি থানায়।  মিলের গোডাউনে একটি গাড়ির চাল খালি হলেও বাকি গাড়ি মিলের ভিতরে রয়েছে বলে জানতে পারা গেছে। 



আরো পড়ুন :- দিনে দুপুরে বন্দুক উঁচিয়ে আসানসোলে মুথুট ফিনকর্প এর অফিসে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটলো

ঘটনাস্থলে পুলিশ  প্রশাসন গিয়ে মিলের ভিতরে চাল সিজ করে। এদিকে স্থানীয়রা মিলে ঢুকতেই পালিয়ে যায় মিলের মালিক ও শ্রমিকরা বলে অভিযোগ।যদিও মিলল মিলের এক কর্মী জানিয়েছেন তিনি কাজে বাইরে গিয়েছিলেন। যাবার সময় তাকে আটক গাড়ির ড্রাইভারা জানিয়েছিলেন যে তারা এখানে গাড়ি রেখে খাওয়াদাওয়া করে গাড়ি নিয়ে চলে যাবেন। ফিরে এসে ঘটনার কথা জানতে পারেন বলে জানিয়েছেন। ওই ঘটনায় দুর্নীতির অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন স্থানীয় গাড়ি মালিক ও চালকরা। তারা অভিযোগ করেন, সরকারী বিনামূল্যে গরীব মানু‌ষের জন্য বরাদ্দ চাল গলসি সারুলের প্রসাদ রাইস মিলে খালি করা হয়েছে। ওই চালগুলি গোপনে পাচার করা হত। ঘটনার তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad