নিজস্ব প্রতিনিধি:- গোপন সূত্রে খবর পেয়ে পূর্ববর্ধমানের ডিস্ট্রিক এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও মেমারি থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে মেমারির আমাদপুর থেকে ৯৫ টি রান্নার গ্যাসের সিলিণ্ডার উদ্ধার করে। বেআইনী ভাবে রান্নার গ্যাসের সিলিণ্ডার মজুদ রাখার অভিযোগে স্বরূপ অধিকারী নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তি এই অবৈধ কারবারের সঙ্গে যুক্ত বলে পুলিশের দাবী।
পুলিশ জানায় বেশ কয়েকদিন ধরে আমাদপুর স্কুল বাজার এলাকায় অবৈধভাবে গ্যাসের সিলিণ্ডার মজুদ করার অভিযোগ আসছিল ধৃতের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং মেমারি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে সিলিন্ডার গুলিকে বাজেয়াপ্ত করে ও অভিযুক্ত স্বরূপ অধিকারীকে গ্রেপ্তার করে।
আরো পড়ুন:- সরকারী চাল গোপনে রাইস মিলে খালি করার সময় হাতে নাতে পাকড়াও করলেন অন্য গাড়ির মালিক ও চালকরা
ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে সেই নিয়ে তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।মজুত গ্যাস সিলিণ্ডার গুলি ইণ্ডিয়ান ওয়েল ও ভারত পেট্রোলিয়াম কোম্পানির বলে জানা গেছে।
