Type Here to Get Search Results !

ইউএস ওপেন খেতাব জিতে ইতিহাস গড়লেন রাদুকানু


ওয়েব ডেস্ক:- পেশাদার টেনিসে মাত্র তিন মাস আগে অভিষেক হয়েছে রাদুকানুর। আর ক্যারিয়ার শুরু হতে না হতেই ইউএস ওপেন জয়। বাছাইপর্ব পেরিয়ে এসেই শিরোপা জেতার কীর্তি গড়লেন রাদুকানু, যা ইউএস ওপেনের ইতিহাসে এই প্রথম। প্রথম গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে নেমে একটুও নার্ভাস হতে দেখা যায়নি রাদুকানুকে। গোটা টুর্নামেন্টে অপ্রতিরোধ্য ছিলেন। একটি ম্যাচও হারেননি। ফাইনালেও একই রূপে দেখা গেছে তাকে। সরাসরি সেটে লেইলাহকে ৬-৪, ৬-৩ গেমে উড়িয়ে দিলেন।ইউএস ওপেনের ফাইনালে শনিবার লেইলাহ অ্যানি ফার্নান্দেজকে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছেন ১৮ বছরের রাদুকানুর।এমন রেকর্ড আগে কেউ গড়তে পারেনি।এমন কীর্তি গড়ে রাদুকানু অনুভূতি প্রকাশের ভাষাই হারিয়ে ফেলেছেন। পুরস্কার হাতে শুধু একটি কথাই বলেন,‘ আমি গ্র্যান্ডস্ল্যাম জিতেছি,আমার বিশ্বাস হচ্ছে না।’তাঁকে নিয়ে এখন মাতোয়ারা গোটা বিশ্ব। তাঁর প্রশংসা করা থেকে বাদ যাননি ইংল্যান্ডের রানি-সহ অন্য অনেক ভিভিপি মানুষরাও। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad