Type Here to Get Search Results !

আফগান সৈন্যের কাটা মাথা নিয়ে উল্লাস তালিবানদের


ওয়েব ডেস্ক:- আফগানিস্তানের এক সৈন্যের  শিরশ্ছেদের পর তালিবানদের উল্লাস করার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।৩০ সেকেন্ডের ওই ভিডিওতে তালিবানদের ‘মুজাহিদিন’ বলে চিৎকার ও মাটিতে পড়ে থাকা মাথা বিহীন দেহের চারপাশে উল্লাস করতে দেখা গেছে। ছয়জন তালিবান লাশটি ঘিরে রেখেছেন। তাদের হাতে রয়েছে রাইফেল ও রক্তমাখা ছুরি।

আর ওই তালিবানদের সামনে পড়ে রয়েছে এক আফগান সেনার গলাকাটা মুণ্ড। তাঁর পরণে রয়েছে সবুজ রঙের উর্দি। যাকে হত্যা করা হয়েছে, তিনি আফগান সেনা বলে অনুমান করা হচ্ছে৷ কারণ, তাঁর গায়ের পোশাক হুবহু আফগান সেনাদের মতো৷ শুধু তাই নয়, মার্কিন সেনার দেওয়া গাঢ় সবুজ রঙের পোশাক পরে আছেন তিনি৷ 

ওই আফগান সেনাকে নৃশংসভাবে হত্যার পরই তালিবান সুপ্রিমো আখুন্দজাদার নামেও স্লোগান দিতে দেখা যায় তালিবানদের ।এ দিকে শনিবারই তালিবানদের এক মুখপাত্র দাবি করেছেন, তারা হিংস্র নন, নারীদের মৌলিক অধিকার রক্ষায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে এবং নতুন সরকার একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলছে।এই নৃশংস ভিডিও ফের বুঝিয়ে দিল, তালিবানদের কোনো পরিবর্তন হয়নি। আর ভবিষতেও হবে না।

দীর্ঘ কুড়ি বছর পরে ফের আফগানিস্থান দখল করেছে তালিবানরা। তারপর থেকেই তারা দাবি করেছে, এবার অন্য এক তালিবানকে দেখবে গোটা বিশ্ব। কিন্তু সেই দাবি যে কেবল স্তোকবাক্য, তা পরিষ্কার হয়ে তালিবানদের বেশ কয়েকটি ঘটনা থেকে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad