Type Here to Get Search Results !

হেলমেট ও মাস্ক পরলেই একেবারে বিনামূল্যে পোস্ত , শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটলো বর্ধমান শহরের কার্জনগেট চত্ত্বরে


নিজস্ব প্রতিনিধি:- হেলমেট ও মাস্ক পরলেই একেবারে বিনামূল্যে পোস্ত।শুনতে অবাক লাগলেও সোমবার বিকেলে এমনটাই  ঘটলো বর্ধমান শহরের কার্জনগেট চত্ত্বরে।পূর্ব বর্ধমানের পাল্লারোড পল্লিমঙ্গল সমিতির উদ্যোগে হেলমেট ও মাস্ক পরা বাইক আরোহীদের হাতে বিনামূল্যে পঞ্চাশ গ্রাম করে পোস্ত তুলে দিলেন সদস্যরা। কিন্তু কেন এই ধরনের উদ্যোগ? উদ্যোক্তারা জানালেন, যেভাবে পোস্তর দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তাতে হেঁসেলে পোস্ত এখন চর্চার পদ। 

২৫০০ থেকে ৩০০০ টাকা কেজি প্রতি দরে পোস্ত বিকোচ্ছে বাজারে। যদি কিছু মানুষকে খানিকটা স্বস্তি দেওয়া যায় তাই এই উদ্যোগ। পাশাপাশি যাতে বাইক আরোহীরা আরও বেশি সচেতন হন,  প্রত্যেকে বাইক চালানোর সময় হেলমেটের সাথে সাথে কোভিড রুখতে মাস্কের ব্যবহার করেন তাই এই উদ্যোগের মাধ্যমে বাইক আরোহীদের সচেতন করাই উদ্দেশ্য বলে জানান পাল্লারোড পল্লিমঙ্গল সমিতির সম্পাদক সন্দীপন সরকার। 



আরোপড়ুন:- বেআইনি ভাবে বালি ঘাট চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ

পাশাপাশি,  বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে পোস্তর দুর্মূল্যর বাজারে হাতে হাতে বিনামূল্যে পোস্ত পেয়ে খুশি বাইক আরোহীরা। পোস্তর অতিরিক্ত মূল্যবৃদ্ধির এই অভিনব প্রতিবাদকে সাধুবাদ জানিয়েছেন হাতে হাতে পোস্ত পাওয়া বাইক আরোহীরা।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad