নিজস্ব প্রতিনিধি:- ফের শাসকদলের গোষ্ঠী কোন্দল পূর্ব বর্ধমানের গলসীতে। গলসি ১ নম্বর ব্লকের পারাজ গ্রামে তৃণমূল কংগ্রেসের গোষ্টী কোন্দলে উত্তেজনা ছড়ালো সোমবার।ঘটনায় আহত হয়েছেন দুই পক্ষের বেশ কয়েকজন। রবিবার রাত থেকে ঘটনার সূত্রপাত। স্থানীয় তৃণমূল কর্মী আনন্দ সেখের দাবী, রবিবার রাতে তাদের গোষ্ঠীর এক তৃণমূল কর্মীকে মারধর করে মফুল সেখ ওরফে বাপি গোষ্ঠী লোকেরা। তারপর সোমবার দুপুরে আবার গ্রামের দলীয় কার্যালয়ে একপস্থ ঝামেলায় জড়ায় দুইপক্ষ ।
তৃণমূল কর্মী আনন্দর সেখের দাবী গতকাল রাতের ঘটনার তারা বিচার চাইতে গ্রামের দলীয় কার্যালয়ে গেলে বাপি গোষ্ঠীর লোকেরা তাদের কয়েকজনকে মারধর করে একজনের মাথা ফাটিয়ে দেয়। তারপর তাদেরকে দলীয় কার্যালয়ে আটকে রাখে। ঘটনার পরই তড়িঘড়ি গলসি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে, মফুল সেখের দাবী, আজকে তাদের দলীয় কার্যালয়ে ভাংচুর চালিয়েছে কয়েকজন দুস্কৃতি। সেই সময় দলীয় অফিসে কেউ ছিলনা। খবর পেয়ে তাদের কর্মীরা জড়ো হয়। তাছাড়া গতকালকের মারধরের ঘটনাটি গ্রাম্য বিষয়। তার সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই। তারা আনন্দ সহ বেশকিছু লোককে দলীয় কার্যালয়ে ঢুকিয়ে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে সকলকে দলীয় কার্যালয় থেকে উদ্ধার করে। এদিকে এলাকায় বড়সড় ঝামালে যাতে না হয় সেই জন্য দলীয় কার্যলয়ের বাইরে মোতায়ন রয়েছে পুলিশ।
