Type Here to Get Search Results !

জয় হিন্দ বাহিনীর উদ্যোগে ১৫০০ সিরিঞ্জ তুলে দেওয়া হল বর্ধমান পৌরসভার হাতে


নিজস্ব প্রতিনিধি:- বর্ধমান শহর জয় হিন্দ বাহিনীর উদ্যোগে ১৫০০  সিরিঞ্জ তুলে দেওয়া হল বর্ধমান পৌরসভার হাতে। বর্ধমান পৌরসভার সহ প্রশাসক আইনুল হক জানান কিছু সিরিঞ্জের সমস্যা চলছে। তবে বহু সংস্থা এসে আমাদের পৌরসভায় সিরিঞ্জ দিয়ে যাচ্ছে। সোমবার বর্ধমান শহর জয় হিন্দ বাহিনীর পক্ষ থেকে ১৫০০ সিরিঞ্জ তুলে দেয়। 

এদিন বর্ধমান  শহর জয় হিন্দ বাহিনী সভাপতি পল্লব দাস জানান আমরা ১৫০০ সিরিঞ্জ বর্ধমান পৌরসভার প্রশাসক মণ্ডলীর হাতে তুলে দিলাম।  উপস্থিত ছিলেন বর্ধমান শহর জয় হিন্দ বাহিনীর শহর সভাপতি পল্লব দাস,যজ্ঞেশ্বর বৈরাগ্য,শাহনাজ পারভীন ও   অনামিকা সাঁই।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad