Type Here to Get Search Results !

'বাবুল সুপ্রিয়র ব্যক্তিগত কোন কারিশমা নেই,প্রচারে প্রধানমন্ত্রী মোদির মুখ ছিলো'- জিতেন্দ্র তেওয়ারী

তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- 'বাবুল সুপ্রিয়র ব্যক্তিগত কোন কারিশমা নেই প্রচারে প্রধানমন্ত্রী মোদির মুখ ছিলো।ব্যাক্তিগত যদি কারিশমা থাকতো তাহলে  টালিগঞ্জে অরূপ রায়ের কাছে ৫৪ হাজার ভোটে হারতো না।' কাঁকসার বাঁশকপায় সোমবার বিরোধী দলনেতা তথা নন্দী গ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী কে স্বাগত জানাতে এসে সংবাদ মাধ্যমকে এমই কথা জানালেন বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারী। তিনি আরও বলেন আসানসোলে যতবার বাবুল সুপ্রিয় জিতেছিলেন মোদিজির মুখ ছিলো বলেই জিতেছিলেন। তিনি গান করেন গান সবার ভালো লাগতেই পারে। বাবুল সুপ্রিয় যেমন গান করেন রানু মন্ডলও তো গান করেন। তার গান যেমন ভালো লাগে তেমন রানু মন্ডলেরও গান ভালো লাগে সবার।

বাবুল সুপ্রিয়র অপরচুনীটি কথার প্রসঙ্গে জিতেন্দ্র তেওয়ারী বলেন 'অপরচুনীটি ফর কমন পিউপিল' হলে তাকে স্বাগত। তিনি তৃণমূলে গেলে যদি আসানসোলে কয়েকটি কলকারখানা খুলে যায় তাহলে ভালো।তবে 'অপরচুনীটিটা ফর পিউপিল না নিজের জন্য' সেটা দেখার।

আরোপড়ুন:- হেলমেট ও মাস্ক পরলেই একেবারে বিনামূল্যে পোস্ত , শুনতে অবাক লাগলেও এমনটাই  ঘটলো বর্ধমান শহরের কার্জনগেট চত্ত্বরে

যদি অপরচুনীটিটা নিজের জন্য হয় তাহলে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যাথা নেই। তবে বাবুল সুপ্রিয় তৃণমূলে যাওয়ায় বিজেপির ক্ষতি না হলেও তৃণমূলের হয় তো কলকাতার নেতা নেত্রীদের সমস্যা হতে পারে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad