নীলেশ দাস ,আসানসোল:- সোমবার আসানসোলের বিজেপি জেলা কার্যালয়ে কর্মীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো।এদিন বিজেপির বিরোধীদল নেতা তথা নন্দী গ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন,আসানসোল পৌর নিগম দীর্ঘদিন ধরে প্রশাসনিক দিয়ে চলছে। জনপ্রতিনিধি না থাকায় মানুষ পরিষেবা পাচ্ছে না। দ্রুত পৌরনিগম নিবাচনের দাবি করেন। সমস্ত ওয়ার্ড প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট,মণ্ডল প্রেসিডেন্টের এই নির্বাচনের প্রস্তুত থাকতে বলা হয়।
আগামী ৬ মাসের মধ্যে নিয়ম অনুযায়ী লোকসভার উপনির্বাচন হবে। বিধানসভা নির্বাচনে কর্মীদের উপরে অত্যাচার হয়েছে, মিথ্যা মামলায় ফাসানো হয়েছে। জোর করে দলবদল করা হয়েছে। অনেকেরই কাজ কাম কেড়ে নেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত এম এল এ,জেলা কনভেনর, মণ্ডল এবং মোর্চার প্রেসিডেন্টদের ঝালিয়ে নেওয়ার জন্যেই এই বার্তা দিতে এসেছি।
অন্যদিকে তিনি বলেন,আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় চলে যাওয়ায় কোনো প্রভাব পড়েনি এই বার্তা দিতেই এদিনের বৈঠক বলে মন্তব্য করেন বিজেপির বিরোধীদল নেতা তথা নন্দী গ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।পাশাপাশি ফোন টেপ নিয়েও বলেন,আমি যখন দলে ছিলাম আমারও ফোন টেপ করা হতো। এখন তিনজনের ফোন টেপ করা হয়,রাজ্যপাল ,দিলীপ ঘোষ,শুভেন্দু অধিকারীর বলে জানান তিনি।
আরোপড়ুন:- 'বাবুল সুপ্রিয়র ব্যক্তিগত কোন কারিশমা নেই,প্রচারে প্রধানমন্ত্রী মোদির মুখ ছিলো'- জিতেন্দ্র তেওয়ারী
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধীদল নেতা তথা নন্দী গ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পল, কুলটি বিধানসভার বিধায়ক ডা: অজয় পোদ্দার,বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি,আসানসোল জেলা কনভেনর শিবরাম বর্মন,বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সহ বিজেপি কর্যকর্তারা।
