Type Here to Get Search Results !

শ্রমিকদের কাজ হারানোর প্রতিবাদে ইসিএলের সোদপুর এরিয়া দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করলো সোদপুর বাঁচাও কমিটি


নীলেশ দাস, আসানসোল:- সোমবার চিনাকুড়ির সোদপুর এরিয়া দপ্তরে জয়েন্ট একশন কমিটি তথা সোদপুর বাঁচাও কমিটির পক্ষ থেকে এক ধর্ণা বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিনের এই ধর্ণা থেকে খনি শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হয়, খনি পরিচালন কমিটি তাদের দাবি না মানলে  আগামীদিনে অনশন আন্দোলন সহ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারি দেয় খনি শ্রমিক সংগঠন।

সম্প্রতি , ইসিএলের সোদপুর এরিয়ার নরসমুদা কোলিয়ারি সহ বিভিন্ন কোলিয়ারির খনিতে ঢুকেছে বৃষ্টির জল। জল ঢুকে যাওয়ায় কারণে দীর্ঘদিন ধরে উৎপাদন ব্যাহত হচ্ছে ওই কোলিয়ারি গুলোতে। এদিকে দীর্ঘদিন ধরে কয়লা উত্তোলন ব্যাহত হওয়ায় খনি পরিচালন কমিটি খনিগুলি বন্ধ করার পরিকল্পনা করে। তার জেরেই কাজ হারায় ওই খনিতে কর্মরত শ্রমিকরা। 

আরো পড়ুন:- আসানসোলের বিজেপি জেলা কার্যালয়ে কর্মীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো 

শ্রমিকদের কাজ হারানোর প্রতিবাদে, খনি থেকে জল বের করে পুনঃরায় ওই খনি গুলিতে উৎপাদন চালু করার দাবিতে। ইসিএলের সোদপুর এরিয়া দপ্তরে জয়েন্ট একশন কমিটি তথা সোদপুর বাঁচাও কমিটির পক্ষ থেকে ধর্ণা বিক্ষোভ প্রদর্শন করে এদিন। 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad