নীলেশ দাস, আসানসোল:- পাঁচ দফা দাবিতে জেলাশাসকের দপ্তরে পশ্চিমবঙ্গ ডেকরেটর সমন্বয় সমিতির আসানসোল নর্থ জোনের সদস্যদের পক্ষ থেকে সোমবার এক স্মারকলিপি জমা দেওয়া হয়৷ডেকরেটর সমন্বয় সমিতির পক্ষ থেকে জানানো হয়,করোনার বিধিনিষেধ থেকে ৫০ জনের বিধিবদ্ধ নিমন্ত্রিত সংখ্যা শিথিল করতে হবে। এমএসএমএ দপ্তরের আওতায় স্বল্প সুদে ডেকরেটরদের ঋণের ব্যাবস্থা করতে হবে।
সরকারি দপ্তরে ডেকরেটরদের কাজ সিভিল কন্ট্রাকটরদের দেওয়া চলবে না। ডেকরেটর শিল্পের উপর আরােপিত অতি উচ্চহারে ১৮% জিএসটির পরিবর্তে ৫% করতে হবে। সরকারি দপ্তরের ডেকরেটরদের দীর্ঘ দিনের বকেয়া টাকা অবিলম্বে পবিশােধ করতে হবে। মাইক , লাইট , ক্যাটারার ও ডেকরেটর বন্ধুদের অযথা পুলিশি হয়রানি বন্ধ করতে হবে ।এই কারণে ২০ শে সেপ্টেম্বর সোমবার রাজ্য জুড়ে ধর্মঘট পালন করছে ডেকরেটর সমন্বয় সমিতি।
কোভিড পরিস্থিতে সমস্ত কিছু খুলে গেলেও কিন্তু ডেকরেটারের সাথে সমস্ত কাজ বন্ধ হয়ে যাওয়ায় দেওয়ালে পিঠ ঠেকে গেছে তাদের। জেলা শাসকের কাছে অনুরোধ করেন তারা অবিলম্বে কোভিড বিধি মেনে ডেকরেটারের সাথে জড়িত কাজ শুরু করতে হবে।
