নীলেশ দাস ,আসানসোল:- পুজোর আগেই আবাসিকদের বস্ত্র বিতরণ করলেন অগ্নিমিত্রা পল। সামনেই বাঙলীর বড়ো উৎসব দুর্গাপূজা। ঠিক তার আগে সোমবার আসানসোল পৌর নিগমের-৮৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ষষ্ঠী নগরে এক শশক্তি স্বধারা গৃহ আবাসিকদের মধ্যে বস্ত্র বিতরণ করলো দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল।এদিন শশক্তি স্বধারা হোমের আবাসিকদের মধ্যে এই নতুন বস্ত্র গুলি তুলে দেয় তারা।
এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পল বলেন, দেশের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাদের এই ছোট্ট উদ্যোগ। পূজার সময় তিনি আবারও আসবেন এখানের, এই সুন্দর পরিবেশে। বারেবারে আসবো যেহুতু আমার বিধানসভায় পড়ে। সবসময় বলেছি আমি,রাজনীতিবিদ আমি পরে। আগে আমি মানুষের সেবা করতে এসেছি।তবে মানুষের পাশেই আছি বলে জানান তিনি।
বিজেপির এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল, বিজেপির সহ সভাপতি প্রভাত কুমার মহাত, সাধারণ সম্পাদক উজ্জ্বল মণ্ডল, বিজেপি মহিলা মোর্চার সভাপতি সংগীতা চৌহান,সম্পাদিকা রুপা কর, সহ অন্যান্য ব্যাক্তি বর্গ।
