শুভময় পাত্র,বীরভূম:- 'বাংলার বাড়ি, স্বপ্নের দিশারী' এই প্রকল্প কে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সকল গৃহহীন ব্যক্তিদের জন্য তাঁদের স্বপ্নের বাড়ি নির্মাণের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ইতিমধ্যেই অনেকটাই কার্যকর করতে সক্ষম হয়েছেন। এদিন তারই পরিপ্রেক্ষিতে এই প্রকল্পকে কিভাবে উপভোক্তাদের কাছে নিয়ে আসা যায় সে নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল বোলপুর পৌরসভার সভাকক্ষে।
বোলপুর পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে বাংলার বাড়ি প্রকল্পের উপভোগতাদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বোলপুর পৌরসভা প্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন নবান্ন থেকে আসা শুডার আধিকারিকরা। উল্লেখ্য 2014 সালের 9 জুন সংসদের যৌথ অধিবেশনের ঘোষণা করা হয় স্বাধীনতার 75 বছরপূর্তি উপলক্ষে 2022 সালের মধ্যে সমস্ত মানুষকে বাংলার বাড়ি আওতাভুক্ত করতে হবে।
সেই মর্মেই বোলপুর পৌরসভা 2015 - 2016 সালে 1190 টি 2017 - 18 সালে 989 টি 2018 -19 সালে 1000 টি উপভোক্তার বাড়ি অনুমোদন করেছে বোলপুর পৌরসভা। এছাড়া 2020 - 21 সালে 1972 টি বাড়ির অনুমোদন দিয়েছে বোলপুর পৌরসভা। যেখানে উপভোগতারা নিজেদের ব্যাংক একাউন্টে 25 হাজার টাকা রাখার পর প্রথম দফায় ১ লক্ষ টাকা দ্বিতীয় দফায় ১ লক্ষ ৪৩ হাজার টাকা ও তৃতীয় দফায় ১ লক্ষ টাকা মোট ৩ লক্ষ ৬৮ হাজার টাকা পর্যায়ক্রমে কিস্তি অনুযায়ী অর্থ প্রদান করা হবে।
একটি বাড়ি তৈরীর ক্ষেত্রে রাজ্য সরকারের অর্থ ১ লক্ষ ৯৩ হাজার আর কেন্দ্র সরকারের ১.৫ লক্ষ টাকা অনুদানে বাংলার বাড়ি তৈরি হতে চলেছে। স্বভাবতই খুশি বোলপুর শহরের বাংলার বাড়ি প্রকল্পের আওতাভুক্ত উপভোগতারা।
