Type Here to Get Search Results !

বেআইনি ভাবে বালি ঘাট চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ

তনুশ্রী চৌধুরী,কাঁকসা ও নীলেশ দাস আসানসোল:- বেআইনি ভাবে বালি ঘাট চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তি কুলটি পৌরসভার শাসক দলের ঘনিষ্ট প্রাক্তন কাউন্সিলর বলে জানাগেছে।রবিবার কাঁকসা থানার পুলিশ তাকে কুলটি থেকে গ্রেফতার করে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারপতি দু দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ৷

পুলিশ সূত্রে জানা গেছে কাঁকসার বন কাটি এলাকার সাতকাহনিয়া এলাকায় অজয় নদের ঘটে অবৈধ ভাবে বালি ঘাট চালাতেন তিনি।পাশাপাশি ওই এলাকায় তিনি অবৈধভাবে বালি মজুত করে রেখেছিলেন,এমনটাই অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 

আরো পড়ুন:- মেমারি পৌরসভার উদ‍্যোগে চালু হল দুয়ারে ভ‍্যাকসিন পরিষেবা 

অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায় বলেন,পার্টির সাথে কোনো যোগাযোগ নেই,পার্টির সাথে কোনো যুক্ত নয়। প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে বলে জানান তিনি।

পাশাপাশি বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জির বলেন, অনৈতিক কাজকর্মের সাথে তৃণমূলের লোকরাই জড়িত,কয়লা, বালি, লোহা, সাটটা, জুয়া। এবার প্রশাসনের চোখ খুলেছে, তৃণমূলের লোকরা গ্রেপ্তার হয়েছে শুনে ভালো লাগছে। প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে। এর আগেও আমরা দেখেছি রাতের অন্ধকারে তুলে নিয়ে গেছিলো বিভিন্ন মামলা দেওয়া হয়েছে আমাদের কর্যকর্তাদের যায় হোক ভালো লাগছে। তৃণমূলের লোকরা গ্রেপ্তার হচ্ছে প্রশাসনকে ধন্যবাদ জানাই। সূত্রে জানা গেছে সোমবার অভিযুক্ত অজয় প্রতাপ সিং উরফে পাপ্পু সিংকে পুলিশ দুর্গাপুর আদালতে পেশ করেছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad