Type Here to Get Search Results !

মেমারি পৌরসভার উদ‍্যোগে চালু হল দুয়ারে ভ‍্যাকসিন পরিষেবা


নিজস্ব প্রতিনিধি:- মেমারি পৌরসভার উদ‍্যোগে চালু হল দুয়ারে ভ‍্যাকসিন পরিষেবা। উদ্বোধন করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা। জেলাশাসকের উপস্থিতিতে মেমারি পুরসভার ১৩ নং ওয়ার্ডের ৮৬ বছরের বৃদ্ধ রাসবিহারী ঘোষ-এর বাড়িতে গিয়ে মেমারি হাসপাতালের চিকিৎসক টিম ভ‍্যাকসিন দেন। জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন মেমারী পুরসভার পুরপ্রশাসক বোর্ডের সদস‍্যবৃন্দ । 

জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা জানান, পূর্ব বর্ধমান জেলায় শহরাঞ্চলে ৮৭ শতাংশ এবং গ্রামীণ এলাকায় ৩৫ শতাংশ প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পন্ন হয়েগেছে। 

আরো পড়ুন:- বেকার যুবকদের কর্ম সংস্থানের দিশা দেখাচ্ছেন বুদবুদের নস্করবাঁধের বাসিন্দা কান্তি দে

৬৫ বছরের উর্ধে মেমারী পৌর এলাকায় ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেবার লক্ষেই এই দুয়ারে ভ্যাকসিন পরিষেবা চালু করা হল বলে জানান মেমারী পৌরসভার প্রসাশক স্বপন বিষয়ী। সোমবার উদ্বোধনের দিনে ৯২ জন বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হয় বলে জানালেন স্বপন বাবু।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad