Type Here to Get Search Results !

পুরনোদের চাকরি না দিয়ে ,নতুন স্টল বসানোর বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন বর্ধমান জংশনের ভেন্ডার ও হেল্পাররা

নিজস্ব প্রতিনিধি:- কোনোভাবেই পুরনোদের চাকরি না দিয়ে নতুন স্টল বসানো যাবে না।এই দাবি তুলে আন্দোলনে নেমেছেন বর্ধমান জংশনের ভেন্ডার ও হেল্পাররা। যদিও কর্তৃপক্ষ জানিয়েছেন,বিচারাধীন জায়গা বাদ দিয়ে যাত্রীদের সুবিধার জন্য স্টল বসানো হচ্ছে।

আন্দোলনকারীদের পক্ষে সন্তোষকুমার মন্ডল জানিয়েছেন,তারা দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে আন্দোলন করছেন। তাদের সব রকমের টেস্ট হয়ে গেছে।কিন্তু মাত্র চারজনকে নিয়োগ করা হলেও বাকিরা নিয়োগ পাননি। তাদের দাবি, আগে কমিশন ভেন্ডারদের বয়স হবার পর ডি গ্রুপে চাকরি দেওয়া হত।এখন নতুন করে তারা টেন্ডার হতে দেবেন না।

আরো পড়ুন:- বর্ধমানের কাঞ্চন নগরের বিজেপি কর্মীর মৃত্যুর তদন্তে সিবিআই 

মানবাধিকার সংগঠনের পক্ষে দেবাশিস চ্যাটার্জি জানান,এরা চাকরি করতে এসেছিলেন। এখন কায়দা করে তাদের ব্যাবসাদার বানান হচ্ছে।

অন্যদিকে,স্টেশন ম্যানেজার স্বপন অধিকারী জানান, মামলা চলা জায়গা বাদ দিয়ে স্টল বসাচ্ছে রেল। এর বিরুদ্ধে ওরা কেন আন্দোলন করছেন জানি না। এটা অযৌক্তিক। এটা মডেল স্টেশন। যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়াতেই এই পদক্ষেপ নিয়েছে রেলওয়ে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad