Type Here to Get Search Results !

কপিল শর্মা শোয়ে ঐশ্বর্যর কথা উঠতেই লজ্জায় মুখ লুকোলেন কাইফ

ওয়েবডেস্ক:- কপিল শর্মা শোয়ের নতুন এপিসোডে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেটের দুই মহারথী, বীরেন্দ্র শেহবাগ এবং মহম্মদ কাইফ। শোয়ে গল্প আড্ডা চলার ফাঁকে এই দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কিছু ছবি দর্শকদের সামনে ধরলেন কপিল।শুধু তাই নয়, সঙ্গে সেইসব ছবিতে তাঁদের ফ্যানেরা যে কত মজাদার সব কমেন্ট করতে পারে, সেসবের কয়েক ঝলকও দেখাতে ভুললেন না শোয়ের সঞ্চালক।

এমনই কাইফের একটি ছবি নিয়েই যত শোরগোলের সূচনা। বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাইয়ের সঙ্গে এক সুন্দর স্মৃতি ক্যামেরা-বন্দি করেই ইনস্টায় শেয়ার করেছিলেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘অসাধারণ ব্যক্তির সঙ্গে আনন্দদায়ক কথোপকথন।’সেই ছবির কমেন্টেই কইফের এক ফলোয়ার্সের লেখা কমেন্ট তাঁকেই দেখালেন কপিল। যা দেখে হাসতে হাসতে লজ্জায় মুখ লুকোলেন প্রাক্তন ক্রিকেটার।

অনুরাগীর নিদারুণ মন্তব্যে মুখ লোকানোর জায়গা খুঁজে পাচ্ছিলেন না কাইফ। সেই অনুরাগীর বক্তব্য, ‘ঐশ্বর্য ম্যাম খেয়াল রাখবেন ইনি ফিল্ডিং বেশ ভালই করেন।’কোন প্রসঙ্গে এবং কী কৌশল ভিত্তিতে এই মন্তব্য সেটি বোঝবার পরেই একপ্রকার লজ্জায় পড়ে যান কাইফ । মাথা নিচু করে মুখ লুকিয়ে নেন তিনি। তার সঙ্গেই উপস্থিত সকল দর্শকরা ফেটে পড়েন হাসিতে।  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad