Type Here to Get Search Results !

বর্ধমানের কাঞ্চন নগরের বিজেপি কর্মীর মৃত্যুর তদন্তে সিবিআই


নিজস্ব প্রতিনিধি:- বর্ধমানের কাঞ্চননগরে বিজেপি কর্মী নারায়ণ দে-কে পিটিয়ে মারার ঘটনায় খুনের মঙ্গলবার মামলা রুজু করে সিবিআই (CBI)।বুধবার সিবিআইয়ের চার সদস্যের দল কাঞ্চননগরে বিজেপি কর্মী নারায়ণ দের বাড়িতে যায়। মঙ্গলবার সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত পুলিস সুপার সঞ্জয়কুমার সিনহা খুনের মামলা রুজুর বিষয়টি বর্ধমান সিজেএম আদালতে জানান।

কিছুদিন আগেই সিবিআইয়ের তরফে ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের নির্দেশের কথা উল্লেখ করে জেলার পুলিস সুপারকে এবিষয়ে চিঠি দেওয়া হয়। এর আগে গত ২৪ জুন খুনের মামলা রুজু করে তদন্তে নামে বর্ধমান থানা। কিন্তু, ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। সিবিআইয়ের চিঠি পাওয়ার পরই বর্ধমান থানার তদন্তকারী অফিসার দীপ্তেশ চট্টোপাধ্যায় সিজেএম আদালতে রিপোর্ট পেশ করে মামলার নথিপত্র সিবিআইয়ের ডিএসপি বি কে রায়ের হাতে তুলে দেওয়ার কথা জানান। মামলার নথি হাতে পাওয়ার পরই সিবিআইয়ের তরফে কেসের অভিযোগকারীর বয়ান নেওয়া হয়। তারপর সোমবার খুনের মামলা রুজু করে সিবিআই। 

প্রসঙ্গত,নারায়ণ এলাকার সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। তিনি টোটো চালাতেন। ১৮ এপ্রিল কাঞ্চননগর এলাকায় বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে। সেই সময় টোটো চালিয়ে বাড়ি ফিরছিলেন নারায়ণ। তাঁকে দেখতে পেয়ে শাসকদলের লোকজন প্রচণ্ড মারধর করে। মারধরে তিনি গুরুতর জখম হন। ঘটনাস্থলে সেই সময় পুলিস ছিল।পুলিস নারায়ণ সহ কয়েকজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়ার তিনদিন পর আদালত থেকে জামিন পান নারায়ণ। 

এরপর পরিবারের লোকজন তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাঁকে শহরের খোসবাগান এলাকার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। পরে বোরহাট এলাকার একটি নার্সিংহোমে তাঁর চিকিৎসা হয়। নার্সিংহোম থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ৬ মে তিনি মারা যান। তাঁর স্ত্রী পূর্ণিমা দে ২৪ জুন ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

আরো পড়ুন:- আউশগ্রামের দেবশালার তৃণমূল নেতা চঞ্চল বক্সি খুনের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ

এদিন সিবিআইয়ের টিমের সদস্যরা প্রথমে বর্ধমান থানায় যান।সেখানে তাঁরা দীর্ঘক্ষণ কথা বলেন।তারপর কাঞ্চননগরে নারায়ণ দের বাড়িতে যান।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad