নীলেশ দাস,আসানসোল:-বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে চুরি করতে আসা চোরেদের আর শেষ রক্ষা হলো না,চলে জনতার গণধোলাই। ঘটনাটি ঘটে আসানসোলের কুলটি থানার মিঠানী গ্রামের একটি বাড়িতে। সোমবার দুপুরে চুরি করতে আসে তিন যুবক। সেখানেই চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো তিন যুবকের মধ্যে দুই যুবক। এরপরেই উত্তেজিত জনতা গণধোলাই চালায়। আর এঘটনার জেরেই ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সূত্রের খবর এদিন দুপুরে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির এলাকার মিঠানী গ্রামের এক ফাঁকা বাড়িতে তিন যুবকের মধ্যে দুই যুবক চুরি করতে ঢুকে। সেই সময় গ্রামের মানুষেরা খবর পেয়ে গোটা বাড়িটি ঘিরে ফেলে।
পাশাপাশি পুলিশকে খবর দেয় হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ গিয়ে তিন জনের মধ্যে দুই যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়ার আগেই উত্তেজিত জনতা গণধোলাই দেয়। এমনকি চুরি করতে আসা ওই যুবকদের মোটরবাইকে ভাঙচুর করা হয় বলেও খবর। আর এরপরেই পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে যায়।
এই চুরির প্রসঙ্গেই এদিন ওই বাড়ির মালিকের শাশুড়ি কৃষ্ণা চট্টরাজ বলেন আমার মেয়ে ও জামাই দুজনেই বাইরে কাজ করে নাতনি আমার কাছেই থাকে। এদিন নাতনি বাড়ি এসে ঘর খুলতে গিয়ে দেখে ঘরের দরজা ভিতর থেকে লক করা। আর এর পরেই এক প্রতিবেশী তার নাতনিকে জানায় তাদের বাড়ির ছাদে দুজন ঘোড়া ফেরা করছে। আর এর পরেই গোটা ঘটনা প্রতিবেশীদের জানান ওই তরুণী। পাশাপাশি এদিন তিনি আরো বলেন পুলিশ এসে ছিল দেখে গেছে সোনাদানা সহ অনেক দামি জিনিসই চুরি গেছে।
আরো পড়ুন:- সাংসদ-এর ভাই এর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়
অন্যদিকে অভিযোগ উঠে তিন যুবকের মধ্যে দুই যুবককে গণধোলাই অবস্থায় উদ্ধার করা হলেও একজন কোথায় গেলো, তা তদন্ত করছে কুলটি থানার পুলিশ।
