এদিন আসানসোলের স্টেশনে যাত্রীদের সাথে কথা বললে তারা জানান, কোভিড পরিস্থিতে এক ঘেয়ামি লাগছিল তবে ভারতীয় রেলকে ধন্যবাদ জানাবো এই সুযোগ করে দেওয়ার জন্যে। এই ট্রেনে অনেক সুবিধা রয়েছে। পাশাপাশি তাদের অনুভূতি প্রকাশ করে বলেন,খুব ভালো লাগছে এতদিন পর ভ্রমণ করার জন্যে।
অন্যদিকে জানা যায়,৬০০ জন যাত্রীকে নিয়ে তেরো দিনের এই যাত্রা শুরু হলো,তেরোদিনের প্যাকেজ, প্রায় তেরো হাজার টাকায় এই পরিষেবা দেবে ভারতীয় রেল । দেশের পাঁচটি জ্যোতির্লিঙ্গ ভ্রমণ করাবে এই 'ভারত দর্শন' ট্রেন এছাড়াও আরো বেশ কিছু ধর্মীয় স্থান যাবে এই ট্রেন।
আরো পড়ুন:- চুরি করতে গিয়ে ধরা পড়লো দুই যুবক, চললো গণধোলাই
রেল সূত্রে জানা গেছে,দেশের পর্যটন শিল্পে জোয়ার আনতে এছাড়াও মানুষের একঘেয়ামি কাটাতে বিশেষ এই উদ্যোগ রেলের। জানা যায় ভারত দর্শন ট্রেনে বিশেষ আইসোলেশন বগি থাকছে যেখানে জ্বরে আক্রান্ত অথবা অসুস্থ রুগীর থাকার ব্যবস্থা থাকছে সেখানে। যাত্রীরাও খুশী রেলের এমন এক উদ্যোগে।
