Type Here to Get Search Results !

গত তিন বছর ধরে নিজের সংসদে না আসার অভিযোগ তুলে কাঁকসার বিডিওর কাছে বিজেপির পঞ্চায়েত সদস্যার নিখোঁজ হওয়ার বিষয়ে মাস পিটিশন জমা দিলেন স্থানীয়রা


তনুশ্রী চৌধুরী ,কাঁকসা :- গত তিন বছর ধরে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের ১৪ নম্বর সংসদে বিজেপির পঞ্চায়েত সদস্যা রিঙ্কি সাউ তিনি নিজের সংসদে আসেন না বলে সোমবার কাঁকসার বিডিওর কাছে পঞ্চায়েত সদস্যার নিখোঁজ হওয়ার বিষয়ে মাস পিটিশন  জমা দিলেন এলাকার বাসিন্দারা। 

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন যে ওই পঞ্চায়েত সদস্য এলাকায় না থাকার জন্য এলাকায় উন্নয়নমূলক কাজ গুলি করা যাচ্ছে না। তাই কাঁকসার বিডিওর কাছে ওই সংসদে গ্রাম উন্নয়ন কমিটি গঠন করার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসীরা।

যদিও এই ঘটনা প্রসঙ্গে বর্ধমান সদরের বিজেপির জেলা সহ-সভাপতি রমন শর্মা জানিয়েছেন। ওই পঞ্চায়েত সদস্য গর্ভবতী থাকার কারণে তিনি অনুমতি নিয়ে এবং তার পরিবর্তে অন্য এক পঞ্চায়েত সদস্যকে লিখিতভাবে দায়িত্ব দিয়ে বিডিওর কাছে চিঠি পাঠিয়েছিলেন এবং তিনি ছুটি নিয়েছেন।

আরো পড়ুন:-  হাসপাতালে ভর্তি মা, লন্ডনের শুটিং বাতিল করে তড়িঘড়ি দেশে ফিরলেন অক্ষয় 

যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্ভবতী মহিলাদের জন্য ছুটি নেওয়ার কথা বলেন সেখানে একজন পঞ্চায়েত সদস্য যখন ছুটিতে থাকে তখন এলাকার মানুষ কেন এই ধরনের অভিযোগ তুলছে সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad