ওয়েবডেস্ক:- হাসপাতালে ভর্তি মা, লন্ডন থেকে তড়িঘড়ি দেশে ফিরলেন অভিনেতা অক্ষয় কুমার। ইতিমধ্যেই তাঁর মায়ের অবস্থার অবনতি ঘটায় তাঁকে স্থানান্তরিত করা হয় আইসিইউতে। মায়ের অসুস্থতার খবর পেয়েই নির্মাতাদের অক্ষয় জানান, তাঁকে ছাড়া যেসব দৃশ্যের শুট করা সম্ভব, সেই সিনগুলো যেন শ্যুট করে নেন পরিচালক।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মা অরুণা ভাটিয়া । সোমবার সকালে এই খবর কানে পৌঁছতেই বিন্দুমাত্র দেরি করলেন না অক্ষয় কুমার । লন্ডনে যাবতীয় শুটিং শিডিউল বাতিল করে মুম্বইতে ফিরে এলেন অভিনেতা।অভিনেতা বরাবরই মা অরুণা ভাটিয়া ভীষণ কাছের। মাকে যেন সর্বদাই চোখে হারান তিনি। তাই মায়ের শারীরিক অসুস্থতার কথা শুনে দূরে থাকতে পারেননি আর। তড়িঘড়ি সিদ্ধান্ত নেন মুম্বইয়ে ফিরে আসার।
সূত্রের খবর, মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালে ভর্তি অক্ষয়ের মা অরুণা। দিন কয়েক ধরেই অসুস্থ তিনি। তবে সোমবার আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাঁকে।প্রসঙ্গত, এর আগেও অনুরাগীদের উদ্দেশে অক্ষয়কে বলতে শোনা গিয়েছে যে, 'জীবনে তুমি যতই বড় হও না কেন, কখনও ভুলে যেও না যে বাবা-মায়েরও বয়স হচ্ছে। যতটা সম্ভব ওঁদের সঙ্গে সময় কাটাও।'
