স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে কাঁকসা থানা পুলিশকে খবর দিলে কাঁকসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।মৃত্যুর কারণ খুঁজতে তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ। সাংসদ সুনীল মণ্ডল কে এই বিষয়ে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
মৃত কার্তিক মণ্ডল বীরভূমের ইলামবাজারের বসবাস করতেন এবং পেশায় তিনি গাড়ির চালক ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
