তনুশ্রী চৌধুরী, পানাগড়:- পানাগর বাইপাস সংলগ্ন বুদবুদের সোঁয়াই মোড়ের কাছে একটি বেসরকারি গ্যাস সরবরাহ সংস্থার নির্মীয়মান প্রজেক্টের সামনে বিক্ষোভ দেখালেন এলাকার জমিদাতারা।দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিক্ষোভের সামাল দেয়।
স্থানীয় জমিদাতাদের দাবি এলাকার বেকার যুবকদের ওই সংস্থায় কাজে নিতে হবে এই দাবিতে তারা বিক্ষোভে নামেন।
আরো পড়ুন :- অবশেষে পূর্ব বর্ধমানের বৈকুন্ঠপুর ২ গ্রাম পঞ্চায়েতের অচলাবস্থার সাময়িক সমাধান হল
জমিদাতা দের আরও অভিযোগ কর্তৃপক্ষ বাইরে থেকে শ্রমিক এনে কাজ করাচ্ছে স্থানীয় জমিদাতা দের বঞ্চিত করে। চুক্তি অনুযায়ী জমিদাতারা কেউ কাজ পায় নি এখনো।তাই জমিদাতাদের পরিবারের সদস্যদের কাজে যোগদান করানোর দাবিতে এদিন জমিদাতারা বিক্ষোভে নামেন।যদিও বিক্ষোভকারিরা জানিয়েছেন তারা কারখানা বন্ধের বিরুদ্ধে তারাও চান কারখানা হোক।
