নিজস্ব প্রতিনিধি:- অবশেষে পূর্ব বর্ধমানের বৈকুন্ঠপুর ২ গ্রাম পঞ্চায়েতের অচলাবস্থার সাময়িক সমাধান হল। আজ পদত্যাগী প্রধান শর্মিলা মালিকের হাত থেকে দায়িত্ব বুঝে নিলেন উপপ্রধান গোপাল বিশ্বাস। এই পঞ্চায়েতে দীর্ঘ কয়েকমাস ধরে শাসকদলের দু পক্ষের মধ্যে ঝামেলা চলছিল।প্রধানের পদত্যাগ দাবি করে অনাস্থা আনতে চান উপপ্রধান সহ আটজন সদস্য।বাকি চারজন প্রধানের পক্ষে ছিলেন।প্রধান তার দপ্তরে হুমকি ও ভীতিপ্রদর্শনের অভিযোগ জানিয়ে থানায় অভিযোগ করেন।পঞ্চায়েতের কাজকর্ম ব্যাহত হচ্ছিল।অবশেষে গত ২৭ শে আগষ্ট প্রধান শর্মিলা মালিক পদত্যাগ করেন ব্যক্তিগত কারণ দর্শিয়ে।আজ উপপ্রধান দায়িত্ব নিলেন।
প্রধান বেশ কয়েকদিন আগে ইস্তফা দেন বিডিওর কাছে,আজ তিনিই সরাসরি পঞ্চায়েতে এসে সমস্ত ভার বুঝিয়ে দেন উপপ্রধান গোপাল বিশ্বাস কে।পদত্যাগী প্রধান জানান,'আমি নিজের ইচ্ছায় পদত্যাগ করেছি। এর বেশি আমি কিছু বলতে পারব না।'আজ উপপ্রধান গোপাল বিশ্বাস প্রধানের দায়িত্ব নিয়ে জানান,'আজ আমি দায়িত্ব পেয়ে খুবই খুশি। মানুষের স্বার্থে কীভাবে কাজ করতে হবে, সব সদস্যদের নিয়ে আলোচনা করে কাজের গতিকে এগিয়ে নিয়ে যাব।' এই দিন সমস্ত সদস্যরা এসে ফুলের স্তবক দিয়ে প্রাক্তন প্রধান ও উপপ্রধানকে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানান।
