Type Here to Get Search Results !

বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত হল ২ যুবকের


নিজস্ব প্রতিনিধি:- বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত হল ২ যুবকের। বৃহস্পতিবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের রায়নার ধারান শিবতলা এলাকায়।মৃতদের নাম লোকনাথ হাজরা (২১) ও সুজন হাজরা (২১)।বাড়ি মাধবডিহি থানার নিলুট এলাকায়।

আরো পড়ুন:- বিহারের  দুই স্কুলছাত্রের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকল কোটি কোটি টাকা 

বর্ধমান আরামবাগ ভায়া মুথাডাঙ্গা রোডের ধারান শিবতলা এলাকায় বর্ধমান থেকে আরামবাগ মুখি বাসের সঙ্গে আরামবাগ থেকে বর্ধমান মুখি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। গুরুতরভাবে জখম হয় লোকনাথ ও সুজন। আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রথমে রায়না স্বাস্থ্যকেন্দ্র ও বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকেই মৃত বলে ঘোষণা করে।পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad