Type Here to Get Search Results !

ধসের ঘটনায় আতঙ্ক ছড়ালো পান্ডবেস্বরের নবগ্রামে


সোমনাথ মুখার্জী, পাণ্ডবেশ্বর :-
ধসের ঘটনায় আতঙ্ক ছড়ালো পান্ডবেস্বরের নবগ্রামে  ।বৃহস্পতিবার ঘটনাটি ঘটে নবগ্রাম এলাকায় । ধসের জায়গাটি ঘেরা দিয়ে মাটি ভরাটের কাজ শুরু করেছে প্রশাসন ।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ইসিএলের বাকোলা এরিয়া অফিস সংলগ্ন নবগ্রাম থেকে পাঙ্খা ধাওড়া যাওয়ার কাঁচা রাস্তাটির  একাংশ বসে যায় ধসের কারণে । 

মাটি সরে যাওয়াই রাস্তার মাঝে তৈরি হয় বিশাল গর্ত । ঘটনার কথা ছড়িয়ে পড়তেই এলাকায় তৈরি হয় আতঙ্ক । স্থানীয় বাসিন্দারা জানান নবগ্রাম ও পাংখা ধাওড়ার বাসিন্দারা এই রাস্তাটি ব্যবহার করেন আসা-যাওয়ার জন্য । তাছাড়া রাস্তার পাশে মাঠে গরু ছাগল চরে । ধসের ফলে গর্ত তৈরি হাওয়ায় যে কোনো সময় বিপদ ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা । 

আরো পড়ুন:- বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত হল ২ যুবকের

এদিকে ধসের জায়গাটিতে খবর সংগ্রহ করতে গেলে বাধা দেওয়া হয় সাংবাদিকদের । বাধা দেয় এক ঠিকাদার। ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করে ইসিএলের বাকোলা কোলিয়ারির আধিকারিকরা বলে অভিযোগ । ধস ও সাংবাদিকদের খবর সংগ্রহে বাধা দেওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন পাণ্ডবেশ্বরের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিষেক মিশ্রা ও পাণ্ডবেশ্বর থানার ওসি রবীন্দ্রনাথ দলুই । তারা ধসের জায়গাটি পরিদর্শন করেন । 

সেই সাথে তারা দুর্ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কলিয়ারি আধিকারিকদের । অন্যদিকে  নবগ্রাম পঞ্চায়েতের প্রধান সতন সৌমন্ডল বলেন ঘটনার খবর পেয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ইসিএল আধিকারিকদের কাছে আর্জি জানিয়েছি । সংশ্লিষ্ট কলিয়ারি এক আধিকারিক জানান ধসের জায়গাটির দু'দিকে বাঁশের ব্যারিকেট দেওয়া হয়েছে । মাটি ভরাট করে জায়গাটি সমতল করার কাজ চলছে ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad