শুভময় পাত্র, বীরভূম:-করোনা আবহে বিশ্বকর্মাও একরকম হাত গুটিয়ে নিয়েছে মৃৎশিল্পীদের কাছ থেকে । অন্যান্য বারে বিশ্বকর্মা পুজোকে ঘিরে যে চরম তৎপরতা লক্ষ্য করা যায় মৃৎ শিল্পীদের মধ্যে, তা আগের বছর ও এ বছরেও প্রায় একই রকম অবস্থা।
তাই বলা চলে করোনার থাবা পড়েছে বিশ্বকর্মা তেও। বীরভূমের বোলপুর লায়েকবাজারে মৃৎশিল্পীদের মধ্যেও দেখা গেল তমনি এক চিত্র।
বোলপুর ও বোলপুর সংলগ্ন বিভিন্ন গ্রাম থেকে মানুষজন আসে বিভিন্ন উৎসবে ঠাকুরের মূর্তি কিনতে। কিন্তু গত বারে করোনা আবহের জন্য একরকম থমকে গিয়েছিল বেচাকেনা।
এবারে কিছুটা শিথিলতা থাকলেও অন্যান্য বারের মতো সেরকম বেচাকেনা হচ্ছে না বলে জানিয়েছেন মৃৎশিল্পীরা।
কোনরকম বাড়তি ঠাকুর নয়, যেটুকু পূর্বনির্ধারিত অর্ডার ছিল সেটুকুই বানিয়েছেন মৃৎশিল্পীরা কারণ গতবার থেকে করোনার কারণে এই ব্যবসার যে ভাটা পড়েছে তা এখনো কাটিয়ে উঠতে পারেন নি বলে জানিয়েছে মৃৎশিল্পীরা।




